ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়-লিটনের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২২ দুপুর ৪:৩৬

দিনের শুরুতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাসকিন আহমেদ। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুদল হাসান জয় ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

এ দুজনের অবিচ্ছিন ৮২ রানের সপ্তম উইকেট জুটিতে এরই মধ্যে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। ডারবান টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৯ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান। জয় ৮০ ও লিটন ৪১ রানে অপরাজিত রয়েছেন।

আগেরদিন ৪৯ ওভার খেলে ৪ উইকেটে ৯৮ রান করেছিল বাংলাদেশ। আজ দিনের শুরুতেই সাজঘরের পথ ধরেন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাসকিন আহমেদ। অভিষিক্ত লিজাড উইলিয়ামসের বলে গালিতে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ ধরেন উইয়ান মাল্ডার।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ করতে থাকেন লিটন দাস। অপর প্রান্তে বরাবরের মতোই আস্থাশীল ব্যাটিং করেন মাহমুদুল জয়। প্রোটিয়া পেসারদের বাউন্সারে পুল-হুক করতে দুইবার ভাবেননি লিটন আর স্পিনার আসতেই খোলস ছেড়ে বের হন জয়।

অফস্পিনার সাইমন হার্মারের করা ইনিংসের ৬০তম ওভারের প্রথম বলে স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ফিফটি পূরণ করেন মাহমুদুল জয়। গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নিজের সবশেষ ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি।

সেদিন পঞ্চাশে পৌঁছতে জয় খেলেন ১৬৫ বল। সবমিলিয়ে ২২৮ বলে করেছিলেন ৭৮ রান। আজ টানা দ্বিতীয় ফিফটি করার পথে জয় খেলেন ১৭০ বল। যেখানে ছিল পাঁচটি চারের মার। ফিফটি ছোঁয়ার পর হাত খুলে খেলেন জয়। হার্মারের বলে উইকেট ছেড়ে বেরিয়ে হাঁকান বিশাল এক ছয়।

অন্যদিকে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন লিটন। একের পর এক দৃষ্টিনন্দন শটে রানের চাকা ঘোরাতে থাকেন এ উইকেটরক্ষক ব্যাটার। মধ্যাহ্ন বিরতির আগপর্যন্ত তিনি করেছেন ৯০ বলে ৪১ রান। ক্যারিয়ার সেরা ইনিংস জয় অপরাজিত রয়েছেন ৮০ রান করে।

অবশ্য দুজনই জীবন পেয়েছেন একবার করে। ব্যক্তিগত ৬৪ রানের মাথায় শর্ট লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান জয়। আর নিজের ৩৯ রানের সময় শর্ট লেগে ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন লিটন। তার বিপক্ষে কট বিহাইন্ডেরও সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন লিটন।

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য