দৌলতখান আলী আশরাফ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মুন্সির হাটে অবস্থিত আলী আশরাফ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ(২ এপ্রিল) শনিবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও দৌলতখান উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন,লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিশুদেরকে আলোকিত মানুষ গঠনের জন্য অভিভাবকদের গুরুত্ব বুঝতে বোন করেন। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই কোমলমতি শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবেপরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাখাওয়াত হোসেন মাস্টার।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার