ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

আনোয়ারা উপজেলা যুবদলের নবগঠিত কমিটির র‌্যালী


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২২ বিকাল ৫:৪০
আনোয়ারা উপজেলা যুবদল তিনজন বিশিষ্ট আহবায়ক কমিটি পেয়ে নবগঠিত আহবায়ক কমিটির পক্ষে র‌্যালী, মাজার জেয়ারত ও প্রয়াত বিএনপি নেতাদের কবর জেয়ারত করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী গ্রামে এ আয়োজন করা হয়। এতে বটতলী রুস্তমহাট বাজার থেকে উপজেলা বিএনপি ও যুবদল নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার জিয়ারত,পরে প্রবীণ নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মরহুম এড. কবির চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কে.এম হাফিজুর ইসলাম চৌধুরী ও আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক চৌধুরী’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করা হয়।
 
শেষে নবগঠিত কমিটির উত্তরোত্তর সফলতা কামনায় ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত আহবায়ক কমিটি। 
 
এসময় আনোয়ারা উপজেলা যুবদলের নবনির্বাচিত আহবায়ক হারেছ আহমদ’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন বাহাদুর ও সদস্য সচিব মোহাম্মদ ফারুক’র যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, 
দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী খোকা, জসিম উদ্দিন চোধুরী, দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন শিপু, দক্ষিণ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, তথ্য ও গবেষণা সম্পাদক মহিবুল্লাহ কাশেমী, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম, দক্ষিণ জেলার যুবদলের সদস্য মোহাম্মদ আলমগীর, নাছির, আরমানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ