ইফতারের জন্য তৈরি করুন মচমচে পেঁয়াজু
ইফতারের আয়োজনে ছোলা, বেগুনি, পেঁয়াজু রাখার প্রচলন অনেক দিনের। এদিকে বাড়িতে তৈরি পেঁয়াজু দোকানের মতো মচমচে হয় না বলে অভিযোগ থাকে বেশিরভাগেরই। ভেজে তোলার কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজু নেতিয়ে যায়। এখন থেকে এমন অভিযোগ আর করতে হবে না। সঠিক রেসিপি জানা থাকলে বাড়িতেই তৈরি করতে পারবেন মচমচে পেঁয়াজু।
আসুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন মচমচে পেঁয়াজু-
তৈরি করতে যা লাগবে : মসুর ও খেসারি ডাল- ১ কাপ, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, হলুদের গুঁড়া- ১/২ চামচ, বেসন- ২ টেবিল চামচ, চালের গুড়া- ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ১/২ চামচ, ধনিয়াপাতা কুচি- ১ টেবিল চামচ, তেল- পরিমাণমতো (ভাজার জন্য)।
যেভাবে তৈরি করবেন : ডালগুলো পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। এভাবে রাখতে হবে প্রায় ৬-৭ ঘণ্টা। ভালোভাবে ভিজে ফুলে উঠলে ডালগুলোকে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে। এরপর এতে তেল ছাড়া সব দিতে হবে। সবগুলো উপদান ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশ্রণটি শুকনা মনে হলে তাতে সামান্য পানি মেশাতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিন। গরম হয়ে গেলে মিশ্রণ থেকে ছোট ছোট পেঁয়াজুর মতো করে তেলে ছাড়ুন। অল্প আঁচে সময় নিয়ে সোনালি করে ভেজে তুলুন। এরপর ঝাঁঝরির মাধ্যমে তুলে কিচেন টিস্যুর ওপর ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল শুষে নেবে। ব্যস, তৈরি হয়ে গেল মচমচে পেঁয়াজু।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত