ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চুয়েটে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ২:৪৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সব দাপ্তরিক কার্যক্রম ই-নথির মাধ্যমে পরিচালনার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কম্পিউটার ল্যাবে উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক প্রকৌশলী মুনির উল্লাহ। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- আইআইসিটির সিস্টেম অ্যানালিস্ট তৌহিদুর রহমান ও সাধারণ প্রশাসন শাখার প্রশাসনিক কর্মকর্তা শিউলী আক্তার।

কর্মশালায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত