ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে রেললাইনে চলছে ট্রাক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩-৪-২০২২ বিকাল ৫:৪
বিভিন্ন ধরনের মালামাল পরিবহনের জন্য স্থলপথের গুরুত্বপূর্ণ বাহন ট্রাক। সড়কপথ দাপিয়ে বেড়ানো এ বাহনটিকে সম্প্রতি রেললাইনের ওপর দিয়ে চলাচল করতে দেখা গেছে।  টায়ারের জায়গায় ট্রেনের চারটি চাকা সংযুক্ত করে রেললাইনে চলছে বাহনটি। টঙ্গী-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় কয়েক দিন ধরেই চলছে একটি ট্রাক। এতে লাগানো হয়েছে ট্রেনের ৪টি চাকা। 
 
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরে রেললাইনের ড্রাবল লেনের কাজ চলমান রয়েছে। নবনির্মিত রেললাইন স্লিপার, ক্লিপ ও অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা ও মালামাল দ্রুততার সঙ্গে পরিবহনের জন্য এই রেলপথ ব্যবহার হবে। এতে স্বল্প ব্যয়ে কম সময়ে মালামাল পরিবহন সম্ভব।
 
ধীরাশ্রম এলাকার বাসিন্দা তাজুল হক বলেন, প্রথমে ট্রাক রেললাইনে চলতে দেখে আশ্চর্য হয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম এটি দিয়ে স্লিপার ও মালামালের কাজ করে। তবে ট্রাকে ট্রেনের চাকা লাগানো দেখে অনেকেই দাঁড়িয়ে এর চলাচল দেখছে। অনেকেই ভিডিও ও ছবি তুলছে।
 
ধীরাশ্রম এলাকার রেললাইনের গেটম্যান রেজাউল করিম বলেন, গত ৩ দিন ধরে ট্রাকটি একটু একটু চালানো হচ্ছে। ট্রাক চালিয়ে নতুন নির্মিত রেললাইনের স্লিপার পরীক্ষাসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এছাড়াও এই ট্রাক ব্যবহার করে কাজের ক্ষেত্রে বিভিন্ন মালামালও আনা-নেয়া করা যাবে।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’