ফুলছড়ির মানিককোড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা বাবলু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) সকালে ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মানিককোড় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী। এতে উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলুকে সভাপতি পদে পুনরায় নির্বাচিত করা হয়।
আজহারুল ইসলাম বাবলু ইতিপূর্বে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন পরিচালনাকালে মানিককোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমসহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ