ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কারিগরি শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ২:২০

কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন প্রতিষ্ঠানগুলোর রাজস্ব খাতে ১৩তম গ্রেডে ২ হাজার ১৮১ জনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২২জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। নিয়োগের সুপারিশ করা প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী যোগদান করতে মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতে ৩টি পদে ২১৮১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৫ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়। শেষ হয় ২৫ মে। যে তিনটি পদে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ), পদ সংখ্যা : ১০৫৭টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিকস/টেক), পদ সংখ্যা : ১০১৯টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব), পদ সংখ্যা: ১০৫টি।

আবেদনকারীর যোগ্যতা হিসেবে চাওয়া হয় পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

জামান / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়