ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে কোডেকের উদ্যোগে প্রতিবন্ধিতা জরিপ বিষয়ক সভা


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২২ বিকাল ৫:১৮

বাগেরহাটের মোড়েলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে উপজেলা পর্যায়ে সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিট উপজেলা পর্যায়ে প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভুক্তি বিষয়ক সভা সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার, বারইখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল খান মহারাজ, মোড়েলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, প্রতিবন্ধী বিষয়ক অফিসার ডা. কায়কোবাদ আকুঞ্জি, সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ডা. আহাদ নাজমুল হাসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন শাখা ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।

সভায় প্রকল্প পরিচালক বলেন, কোডেক পিকেএসএফের অর্থায়নে মোড়েলগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়নে প্রতিবন্ধিতা জরিপের কাজ করবে। এছাড়া বাল্যবিবাহ রোধে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি করবে।

সভা শেষে খাউলিয়া ইউনিয়নের ৩ জন প্রতিবন্ধী আব্দুর রব, সুলতান হাওলাদার, আলমগীর তালুকদারকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত