ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য পেল ধামইরহাট পৌরসভার ২ হাজার ২৩৬ পরিবার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৪-৪-২০২২ বিকাল ৫:৪৮

সরকারের ভর্তুকিমূল্যে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য পেল ধামইরহাট পৌরসভার ২ হাজারের অধিক পরিবার। স্থানীয়ভাবে ডিলারের মাধ্যমে ও উপজেলা প্রশাসন কর্তৃক ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঠিক ভোক্তাদের নিকট স্বল্পমূল্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

৩ ও ৪ এপ্রিল ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে এবং চকময়রামে কার্ডধারী সুবিধাভোগী অসহায় ও নিম্নআয়ের প্রত্যেক পরিবার প্রধানকে ২ কেজি  করে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল প্রদান করা হয়।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কাউন্সিলর একরামুল হক, ডিলার জাহিদ হাসান ও মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধামইরহাট উপজেলায় পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১০ হাজার ৭৩৪ জন ভোক্তার মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।  

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারিভাবে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে এবং ভোক্তা অধিকার নিশ্চিতে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু