ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাজারে ভোজ্যতেল সরবরাহ কমানোর বিষয়ে সিদ্ধান্ত বুধবারের পর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৪-২০২২ বিকাল ৫:৫৭

গত ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী চারটি প্রতিষ্ঠানকে আগামী বুধবার (৬ এপ্রিল) আবারও ডেকেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

ভোজ্যতেল পরিশোধনকারী এ চার প্রতিষ্ঠান হচ্ছে- বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, টি কে গ্রুপ, এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ। এ চার প্রতিষ্ঠান গত ৩০ মার্চ এ বিষয়ে ভোক্তা-অধিকারকে নিজেদের ব্যাখ্যা জানিয়েছিল। তবে সে ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি অধিদপ্তর।

সে কারণেই ভোজ্যতেল সরবরাহে মিল পর্যায়ে বিভিন্ন অনিয়ম ও বাজারে তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে পরিশোধনকারী চার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে নতুন করে ব্যাখ্যা শুনতে বুধবার তাদের ফের ডেকেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সফিকুজ্জামান সাংবাদিকদের আরও বলেন, এ বিষয়ে বুধবারের পর সিদ্ধান্ত হবে। ভোক্তা অধিকার থেকে প্রতিটি রিফাইনারি প্রতিষ্ঠানে আমরা দুই মেয়াদে অভিযান পরিচালনা করেছি। গত সপ্তাহে আমরা একটা শুনানিও করেছি। শুনানিতে যে বিষয়টা ওঠে এসেছে, আমরা দেখেছি নিশ্চিতভাবেই আমাদের যে সরবরাহ, সে তুলনায় প্রোডাকশন (উৎপাদন) কমিয়ে দিয়েছে। এ বিষয়ে আমরা মন্ত্রণালয়ে একটা রিপোর্ট দিয়েছি। আজও একটা সিদ্ধান্ত হয়েছে। আগামী বুধবার তাদের (ভোজ্যতেল পরিশোধনকারী চার প্রতিষ্ঠানকে) আবার ডেকেছি। বুধবারের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ভোজ্যতেল আমদানিতে কোনো ঘাটতি না থাকলেও কোম্পানির কারসাজিতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে- এমন অভিযোগের পরিপেক্ষিতে পরিশোধনকারী কোম্পানিগুলোর কারখানা পরিদর্শন শুরু করেছিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাতে প্রাথমিকভাবে চারটি কোম্পানির গাফিলতির প্রমাণ মিলেছে।

এমএসএম / এমএসএম

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে