রাজশাহীতে ভুমিদস্যুর হাত থেকে পৈত্রিক সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন
রাজশাহীতে ভূমিদস্যুর দখল থেকে পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন মো. রায়হানুল নঈমী (আশিক) নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার (২২ জুন) দুপুরে নগরীর দোশর মণ্ডলের মোড়ে রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনৈক জহুরুল ইসলাম ঝপু কর্তৃক তার পৈত্রিক সম্পত্তি দখল হয়েছে উল্লেখ করে ওই সম্পত্তি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানান।
সংবাদ সমমেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, আমি মো. রায়হানুল নঈমী (আশিক) পিতা : মৃত নইমুল হুদা, পোস্ট : ঘোড়ামারা, থানা : বোয়ালিয়া, জেলা : রাজশাহী। আমি এই মর্মে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার পিতার ক্রয়কৃত বায়া বিরস্তইল মৌজায় ৫ বিঘা জমি রয়েছে (যাহার মৌজা : সিন্দুর কুসুম্বী, হাল এয়ারপোর্ট, আরএস খতিয়ান ১৩০৯, দাগ নং ৬৫১৫-৩৩, জে,এল ১২৮, ধরনঃ ভিটা)। আমার পিতার মৃত্যুর পরে ওয়ারিশ/পৈত্রিক সূত্রে আমি মো. রায়হানুল নঈমী (আশিক), আমার মা মোছা. সাবিয়া খাতুন এবং আমার ছোট বোন নিসা তাবাসুম এই সম্পত্তির প্রকৃত হকদার মালিক হই, যা আমরা ৮ বছর যাবৎ ভোগদখল করছি। এরই মধ্যে হঠাৎ করে জহুরুল ইসলাম (ঝপু), পিতা : মৃত আবদুল জব্বার, সাং : বিরস্তইল, ডাকঘর : রাজশাহী চিনিকল, থানা : এয়ারপোর্ট, জেলা : রাজশাহী, মোবাইল : ০১৭২৮-০৩২২১৩ আমার মা ও বোনকে প্রলোভিত করে নামসর্বস্ব ভুয়া বায়না করে আমার উক্ত সম্পত্তি জবরদখল করেছে, যা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি। আমি ২৫/০৪/২০২১ইং তারিখে এয়ারপোর্ট থানায় জহুরুল ইসলাম ঝপুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করি। কিন্তু থানা থেকে আমাকে কোনো রকম সহযোগিতা করেনি। এছাড়াও আমার জমিতে বিবাদী জহুরুল ইসলাম (ঝপু) বাউন্ডারি দেয়া শুরু করেছে। এরপর আমি ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা কামনা করি। কিন্তু এয়ারপোর্ট থানা আমাকে আশ্বাস ছাড়া আর কোনো সহযোগিতা করেনি। এমতাবস্থায় প্রসাশনের সহযোগিতা না পেলে আমার পৈত্রিক সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তাই আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটানটি তুলে ধরে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে জহুরুল ইসলাম ঝপুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বারবার প্রসঙ্গ এড়িয়ে যান এবং বলেন, এটি প্রশাসনের ব্যাপার, আপনারা এ নিয়ে মাথা না ঘামালেও চলবে।
বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানার ওসি মশিউর রহমান বলেন, বিস্তারিত জেনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা