লোহাগড়ায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী কুন্দশী গ্রামের ফরিদ ফকির জানান, সোমবার দুপুরে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের অসিত ব্যানার্জির পুকুরে এক অজ্ঞাত যুবক তার পরনের জামা কাপড় খুলে রেখে গোসল করতে নামে। অজ্ঞাত ওই যুবক পুকুরের পানিতে নেমে ডুব দিয়ে দীর্ঘ সময় পার হলেও সে উপরে না ওঠায় ঘটনাটি স্থানীয় লোকজনকে জানাই। এ সময় স্থানীয় লোকজন পুকুরে নেমে তাকে অনেক খোঁজাখুঁজি করে।
পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিস লিডার আশরাফের নেতৃত্বে মো. নুরুজ্জামান মিন্টু ড্রাইভার ফায়ার ফাইটার পার্থ, কামরুল, এসে পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied