ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১:৪২
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চরডাকুমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) গাইবান্ধা থেকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে ওই উপজেলার গজারিয়া ইউনিয়নের চরডাকুমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন মোজাম্মেল হক। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
 
পুলিশ জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সরদার ও লাল মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে সালিশ বৈঠকের কথা বলে ডেকে আনা হয় মোজাম্মেল হককে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সালাম সরদার ও লাল মিয়ার পক্ষের লোকজনের হামলায় মোজাম্মেল হক গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
ফুলছড়ি থানার ওসি কাওছার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম সরদার ও লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার