দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় এলাকাবাসী বলেন, উপজেলার ২নম্বর আলীপুর ইউনিয়নের ৫নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস আহাম্মেদ রবিউল এবং ৪, ৫, ৬ ও ৭নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মর্জিনা বেগম গংদের বিরুদ্ধে ৫নম্বর ওয়ার্ডের জনৈক সাহেব আলী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, জসিম হাওলাদার, খাদিজা বিবি, বায়জিদ হোসেন, আব্দুর রব হাওলাদার ও জব্বার রাড়িসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী মহল তাদেরকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। মূলত তারা ঘটনার সাথে জড়িত নয় এবং মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করার দাবিও জানান।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান