ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ পড়লেন সৌম্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৬:১২

অমিত সম্ভাবনা নিয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপালেও ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা মসৃণ নয় সৌম্য সরকারের। প্রতিভার জোরে এক সময় ছন্দে না থাকলেও টিকে ছিলেন জাতীয় দলে। কিন্তু এখন বাংলাদেশ দলে নিয়মিত পারফর্মার বেড়ে যাওয়ায় নিজের যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে সবাইকে। সে মারপ্যাঁচে শেষ কয়েকটি সিরিজে জাতীয় দলের বাইরে সৌম্য। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ দিতে পারলে ফেরার দরজা খোলা তার জন্য। তবে এখানেও ব্যর্থ এ বাঁহাতি ব্যাটসম্যান।

অধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবার ঘরোয়া ক্রিকেটের একাদশেও জায়গা হারালেন সৌম্য। মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় মোহামেডান। এ ম্যাচে একাদশে রাখা হয়নি সৌম্যকে। খোঁজ নিয়ে জানা গেছে, ফর্মহীনতায় সৌম্যকে একাদশে রাখেনি মোহামেডান টিম ম্যানেজমেন্ট। 

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সৌম্য। যেখানে নিজ ব্যাটে রানের দেখা পাচ্ছেন না সৌম্য। ডিপিএলে ৬ ইনিংসে ব্যাট হাতে নেমে ফিফটি মাত্র একটি। আরেক ইনিংসে করেছেন ২৩ রান। বাকি ৪ ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। বল হাতে ৭ উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতায় এবার দল থেকেই বাদ পড়লেন সৌম্য।

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য