ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্ত্রীকে হত্যা করে হাসপাতালে ফেলে যাওয়া অভিযুক্ত স্বামী গ্রেফতার


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১১:৪২
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী আয়েশা বেগম (৩০) নামে এক নারীকে গত সোমবার রাত ৮টার দিকে ছুরিকাঘাতে হত্যা করে তার স্বামী আব্দুর রাজ্জাক তালুকদার। পরে চিকিৎসার নাম করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিহতের মৃতদেহ রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী আ. রাজ্জাকসহ গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন।
 
রাজ্জার তালুকদার উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যানচালক। আয়েশা বেগম ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় নিহতের বাবা আ. মান্নান খান বাদী হয়ে সোমবার রাতে রাজ্জাক তালুকদারকে প্রধান আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে পলাতক অবস্থায় নিহতের স্বামী রাজ্জাক তালুকদারকে নিজ গ্রাম থেকে আটক করে পুলিশ।
 
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, নিজের স্ত্রীকে হত্যার দায়ে রাজ্জাক নামে নিহত ওই স্ত্রীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত