ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান
ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতিকে ইরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বুধবার (২৬ মে) রাজধানী তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন জেনারেল আমির হাতামি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখার পর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর বৈঠক হলো।
হাতামি জানান, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্র শিল্প বিরাট সফল্য অর্জন করেছে। এছাড়া ট্যাংক ও সাঁজোয়াযান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় ধরনের সফলতা পেয়েছে। এতে দেশের স্থলযুদ্ধের শক্তি বেড়েছে অনেকগুণ।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং শত্রুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এছাড়া ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানি সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত দুটি ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক