জুড়ীতে সিএনজি-অটোরিকসা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিএনজি-অটোরিকসা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে চোরাইকৃত তিনটি অটোরিকসাও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার মধ্য বাছির গ্রামের মৃত সুলেমান মিয়ার ছেলে আব্দুর রহিমের ব্যাটারিচালিত অটোরিকসা চুরি হয়। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আলেক মিয়ার ছেলে জাহাঙ্গীর, সিলেটের শাহপরান থানার মৃত রাজু মিয়ার ছেলে আল আমিন, মৃত আ. কদ্দুছের ছেলে মহিবুর রহমান, মো. দেলোয়ার মিয়ার ছেলে মো. উসমান ও বড়লেখা উপজেলার মোছাব্বির আলীর ছেলে জুনেদ আহমদ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ম ১১-০২৭৭ পিকআপ ও গাড়ির চালককে আটক করা হয় এবং চোরাই যাওয়া ব্যাটারিচালিত তিনটি অটোরিকসা উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied