ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মেসির কাণ্ডে রেগেমেগে আগুন স্ত্রী অ্যান্তোনেল্লা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১২:১

ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার তিনি। তবে মাঠের বাইরে লিওনেল মেসির সময়টা কাটে কেবল স্ত্রী-সন্তানদের সঙ্গেই। পিএসজির সবশেষ ম্যাচ শেষে তেমনই একটা সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে তখনই এমন একটা কাজ করে বসলেন, তাতে তার স্ত্রী রীতিমতো রেগেমেগে আগুন!

সম্প্রতি এক অবসরে সন্তানদের সঙ্গে ফুটবল খেলছিলেন মেসি। সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করেছিলেন তার স্ত্রী। মেসির কাণ্ডটা তার ক্যামেরা তো এড়ায়ইনি, তার চোখও এড়ায়নি একটু। তাতেই বিশেষ বার্তা দিয়ে নিজের রাগটা প্রকাশ করলেন অ্যান্তোনেল্লা।

তিন ছেলে থিয়াগো, মাতেও ও কিরোর সঙ্গে অবসরে ফুটবল খেলছিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। যেখানে ছোট ছেলে কিরোর সঙ্গে এক দলে ছিলেন মেসি, অন্য দলে তার দুই ছেলে থিয়াগো ও মাতেওকে রেখে। সেই ম্যাচের এক পর্যায়ে মেসি তার কিরোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে বিপক্ষের গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন। তবে গোল দেননি, পাস বাড়িয়ে দিয়েছিলেন সন্তানের দিকে। তবে কিরোও তাকে বল ফেরত দেয় ফিরতি পাসে। 

এটা অবশ্য একবার ঘটেনি। সেই ভিডিওতেই দেখা যায় মেসি আরও বারদুয়েক পাস দিয়েছিলেন কিরোকে, তবে ৪ বছর বয়সী কিরো গোল করতে পারেনি। তারই একটার সুযোগ নিয়ে থিয়াগো আর মাতেও বল নিয়ে ছোটে মেসিদের গোলপোস্টের দিকে। তখনই মেসি দারুণ দক্ষতায় বল কেড়ে নেন তাদের থেকে। এরপর প্রতিপক্ষ গোলপোস্টে এসে পাস দেন কিরোকে, তার ফিরতি পাস আবার ফাঁকায় পেয়ে যায় মেসিকে। আলতো ছোঁয়ায় করেন গোল। 

সেই খেলার ভিডিওই মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা প্রকাশ করেন ইনস্টাগ্রামে। শুধু পোস্ট করেই অবশ্য ক্ষান্ত হননি অ্যান্তোনেল্লা। রাগী মুখের ইমোজি জুড়ে দিয়েছেন সেই ইনস্টাগ্রাম স্টোরিতে। লিখেছেন,‘বাচ্চাদের জিততে দাও’। সেই ম্যাচের মতো মেসি অবশ্য গোল করেছেন পিএসজির সবশেষ ম্যাচেও। কিলিয়ান এমবাপের পাস থেকে বল জড়িয়েছেন লরিয়েঁর জালে। এমবাপে আর নেইমার করেছেন দুই গোল। তাতে পিএসজিও জয় পেয়েছে ৫-১ ব্যবধানে।

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি