ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ২১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা
ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ১৩২টি ভুয়া প্রকল্পের নামে ২১ কোটি ২০ লাখ টাকা ও ১ লাখ ২৪ হাজার ৪৯৮ মে. টন গম আত্মসাতের অভিযোগে গাইবান্ধা স্পেশাল জজ আদালতে সোমবার (২১ জুন) একটি মামলা দায়ের করা হয়েছে। রংপুর দুর্নীতি দমন বিভাগকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ১১ জন ইউপি সদস্যের বিরুদ্ধে এই দুর্নীতির মামলা দায়ের করেন একই ইউনিয়নের জিয়াউল হক জুয়েল। মামলার আসামি ইউপি সদস্যরা হলেন- মমতাজ আলী, রেজাউল, মতলুবর রহমান, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, নওশা মিয়া, রঞ্জনা রাণী মহন্ত, অহেন্দ্র নাথ সরকার এবং সদস্যা এমিলি খাতুন ও মেনেকা।
মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ২০১৫-২০১৬ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত অতিদরিদ্র কর্মসূচির আওতায় ১৮টি, কাবিখা/কাবিটার ৪টি, ইউনিয়নের জন্য ১% বাবদ ২টি, টিআর ১৪টি, শ্রমিকদের নামের তালিকায় ৭৫% নাম আসামিদের নাম অন্তর্ভুক্তকরণসহ মোট ৩৮টি প্রকল্পের ১ কোটি ১৮ লাখ টাকাসহ সর্বমোট ১৩২টি প্রকল্পের ২১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩৮০ টাকা এবং ১ লাখ ২৪ হাজার ৪৯৮ মে. টন গম আত্মসাৎ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উক্ত আসামিরা অতিদরিদ্র কর্মসূচির আওতায় শ্রমিকদের নামের তালিকায় নিজস্ব লোকজনের নাম অন্তর্ভুক্ত করেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত