টাকা ছাড়া মিলছেনা কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সরকারি ঔষধ
টাকা দিয়ে নিতে হয় সরকারি বিনামূল্যের ঔষধ, গর্ভবতী কার্ডেরও লাগে টাকা। চট্রগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিবার পরিকল্পনা বিভাগ ফ্যামেলি ওয়েলফেয়ার ভিজিটরদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা না দিলে মিলছেনা ভালো চিকিৎসা ও ঔষধ এমনটাই অভিযোগ করেন ৭ নং কুমিরা ইউনিয়নের মো: মোতালেবের স্ত্রী তাহমিনা আক্তার (২৪)। গত সোমবার (৪ এপ্রিল) সেবা নিতে এসে গর্ভকালীন পরামর্শ, আইরন টেবলেট ও কিছু ব্যাথানাশক ঔষধ নিতে গুনতে হয়েছে একশত টাকা । একই অভিযোগ করেন ৯ বছরের শিশু নেওয়াজের মা তিনি বলেন আমার ছেলে ও স্বামীর ঔষধে জন্য ১২০ টাকা দিতে হয়েছে। সরকারি ঔষধ যাহা বিক্রয় বা কোন প্রকার অর্থিক লেনদেন যোগ্যা নয় কিন্তুু সাধারন ১ টি মেগাট্রিন সিরাপ ও ১ পাতা প্যারাসিটেমল দিয়েও সেখানে নেয়া হচ্ছে একশত টাকা।
এছাড়া একই ইউনিয়নের স্বরবালা দেবী ১০০ টাকা দেন খুশি হয়ে । সরকারি ঔষধে কেন টাকা দিচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন টাকা দিলে একটু ভালো করে দেখে ঔষধ-পত্র ভালো করে দেয় না হলে দায়সাড়া দায়িত্ব পালন করেন।
অথচ সরকার নানা রকম উন্নয়নের পাশাপাশি গ্রাম পর্যায়ে বিনামুল্যে চিকিৎসা সেবা পৌছাতে হাজার হাজার কোটি টাকা ভুর্তুকি দিয়ে যাচ্ছেন কিন্তু এসব লোভী ব্যক্তিদের কারনে কৃতিত্ব হারাচ্ছে সরকারের সকল ভাল কাজগুলো।
এই বিষয়ে কুমিরা পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যামেলি ওয়েলফেয়ার ভিজিটর কামরুজাহান প্রথমে অভিযোগ অস্বীকার করলেও একপর্যায়ে তিনি স্বীকার করে বলেন মানুষ ৫০-১০০ টাকা খুশি হয়ে দেয়। কেউ হয়তো আমার ব্যাপারে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অভিযোগ করছে। তিনি বলেন আজ ৫০ বছর ধরে চাকরি করছি এটা নতুন কিছু নয়। এটা আগে থেকে হয়ে আসছে এখনো হচ্ছে।
সরকারি সেবা ও ঔষধ দিয়ে খুশি করার নামে এই ভাবে টাকা নেওয়ার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা জিয়াউল হক বলেন সরকারী দপ্তরে কোন প্রকার লেনদেন করা যাবেনা, যদি কেউ করে থাকে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি