আবারও নেদারল্যান্ডসের কোচ হচ্ছেন কোম্যান
২০১৮ বিশ্বকাপে খেলতে ব্যর্থ নেদারল্যান্ডসকে আবারও জাগিয়ে তোলার কাজটা করেছিলেন তিনি। নিয়ে গিয়েছিলেন নেশন্স লিগের নকআউটে। তবে রোনাল্ড কোম্যান এরপরই বার্সেলোনার দায়িত্ব নিতে ছাড়েন ডাচ ফুটবল দলের দায়িত্ব। ২০২২ বিশ্বকাপ শেষে সেই কোম্যানকেই আবারও দায়িত্বে ফেরাচ্ছে ডাচরা।
৫৯ বছর বয়সী কোম্যান ৭০ বছর বয়সী ফন হালের জায়গাটা নেবেন বলে জানা গেছে। গেল রোববার ফন হাল জানিয়েছেন, প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি।
‘আমি বেশ গর্ব নিয়ে এ কথা জানাচ্ছি যে, বিশ্বকাপের পর আমি আবারও জাতীয় দলের কোচ হতে চলেছি। নতুন এই চ্যালেঞ্জের সামলাতে মুখিয়ে আছি আমি। নতুন সাফল্য অর্জন করতে তর সইছে না আমার।’
এর আগে ২০১৮ সালে দলটির দায়িত্ব নিয়েছিলেন সাবেক সাউদাম্পটন ও এভারটন কোচ কোম্যান। প্রথম ধাপে তার দায়িত্বটা শুরু হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। দলকে বিশ্বকাপে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় সাবেক কোচ ডিক অ্যাডভোকাট পদত্যাগ করেন। এরপরই কোম্যানকে নিয়ে আসা হয় ডাচ দলের দায়িত্বে।
কোম্যান এরপর দলটিকে নিয়ে গেছেন ২০১৯ উয়েফা নেশন্স লিগের ফাইনালে। ১-০ গোলে পর্তুগালের কাছে হেরে শিরোপা অবশ্য জেতা হয়নি দলটির। ২০২০ ইউরোয় দলকে নিয়ে গিয়েছিলেন কোম্যান।
তবে ডাচ এই কোচের অবশ্য মূল টুর্নামেন্টে দলের দায়িত্বে থাকা হয়নি। করোনার কারণে টুর্নামেন্টটি হয় এক বছর পিছিয়ে ২০২১ সালে। তার আগেই কোম্যান ডাচ দলের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচের দায়িত্ব নেন। বার্সেলোনায় তিনি একটি কোপা দেল রে জিতেছিলেন। তবে চলতি মৌসুমে বাজে ফর্মের কারণে তাকে বরখাস্ত করে কাতালান ক্লাবটি।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম