বগুড়া শেরপুরে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১
র্যাব-১২ সদর কোম্পানি রংপুর-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকার নাবিল-তাজ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৫০ পিস নেশাজাতীয় আম্পলসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং ৬৬০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন প্রিন্স (৩৪)। ইসমাইল হোসেন প্রিন্স রংপুর জেলার মিঠাপুকুর থানার মুরারীপুর এলাকার মো. হাকিমের ছেলে। র্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানীর জানতে পারে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের একজন যাত্রী তার হেফাজতে মাদক দ্রব্য বহন করতেছে। সাথে সাথে (৫ এপ্রিল) রাত পৌনে বারোটায় র্যাব-১২ সদর কোম্পানীর চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকার থেকে ৯৫০ নেশা জাতীয় আম্পল সহ একজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইসমাইল হোসেন প্রিন্স স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলার প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়াসহ বিভিন্ন জেলায় নেশাজাতীয় আম্পল বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত