মানিকগঞ্জে ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার
মানিকগঞ্জে ৫ কেজি গাঁজাসহ কহিনুর ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার রাজীবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আনোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার রাজীবপুর গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় মাদক ব্যবসায়ী কোহিনুর ইসলামের কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো দুই প্যাকেটে পাঁচকেজি একশ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, গ্রেফতাকৃত কহিনুর একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। ইতোপূর্বেও তার নামে মাদক মামলা রয়েছে। জামিনে বের হয়ে পুনরায় তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। উদ্ধারকৃত মাদকের পরিমান বেশি হওয়ায় আমরা মোবাইল কোর্টের আওতায় জেল জরিমান না করে নিয়মিত আইনে থানায় মামলার প্রস্ততি নিচ্ছি।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক শিরিন আক্তার, পরিদর্শক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied