রাস্তা নিয়ে বিরোধে সিলেটের প্রয়াত মেয়র কামরানের বাড়িতে হামলা-ভাংচুর
সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা চালানো হয়েছে সিলেটের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসভবনে। ভাংচুর করা হয়েছে কামরানপুত্র আরমান আহমদ শিপুলর গাড়িও। সংঘর্ষে দুই এলাকারই একাধিক বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিলে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপার ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে মঙ্গলবার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টির সঙ্গে আরো কয়েকজন জড়িয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু এর জের ধরে রাতে মাছিমপুরের একদল এসে ছড়ারপারে হামলা চালান। এসময় তারা সিলেট সিটি করপোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনসহ ছড়ারপাড়ের কয়েকটি বাসায় হামলা চালান। এসময় সাবেক মেয়র কামরানের বাসভবন রাখা তাঁর ছেলে আরমান আহমেদ শিপলুর গাড়িও ভাঙচুর করা হয়।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, রাস্তার জায়গা নিয়ে গত কয়েকদিন ধরে এই দুই পাড়ার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে গতকাল সিসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান আসেনি। এর জেরেই দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়ান।
বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় হামলার বিষয়য়ে তার ছোট ভাই এনাম আহমদ বলেন, বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে আমাদের বাসায় হামলা চালানো হয়। ভবনের কোনো দরজা-জানালার গ্লাস আর আস্ত নেই। তারা আমার ভাতিজা শিপলুর গাড়িও ভাঙচুর করেছে। বাসার কেউ আহত হননি। তবে পাড়ার অনেকে আহত হয়েছেন। মেয়র আরিফ এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত দুইপক্ষকে নিয়ে সমস্যার সমাধান করবেন। তবে কতটা কি করতে পারবেন বুঝতে পারছি না।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গৌতম দেব, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দীন সালেহ আহমদ চৌধুরী, ওসি তদন্ত শেখ মোহাম্মদ ইয়াসিন।
উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, নগরীর ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালানো হয়। সংঘাতে উভয়পক্ষের বেশ কিছু লোক আহত হয়েছেন।
হামলার খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের নেতারা নগরীর ছড়ারপাড়ে সাবেক মেয়র কামরানের বাসায় ছুটে যান। তারা কামরানের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রাত ১টার দিকে কামরানের বাসায় খোঁজখবর নিতে ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ। এ সময় তারা মেয়রপত্নী আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান এবং মেয়রপুত্র সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সাথে কথা বলেন। পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
জামান / জামান
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল