ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:৪
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। নিহত শরীফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাদে নগরীর চরপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন শরীফ।
 
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১২টার দিকে চরপাড়া এলাকায় নিজ বাসার সামনে দুষ্কৃতকারীরা ওই যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।
 
এ হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত