রোজা রাখার পর হ্যাটট্রিক বেনজেমার!
দুই দিন আগেই বলেছেন ‘রোজা আমাকে আলাদা শক্তি দেয়’। এর প্রমাণ দিতে বেশি দেরি করলেন না রিয়াল মাদ্রিদ তারকা। চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বুধবার রাতে। এর আগে সারাদিনই নিজের ধর্ম মেনে রোজা রেখেছেন ফরাসি তারকা।
খেলা শুর হয় স্থানীয় সময় আটটায়। এর কিছুক্ষণ আগেই অবশ্য ইফতারের সময় হয়েছিল। তবে সারাদিনের রোজা রাখার কোনো ক্লান্তি দেখা যায়নি বেনজেমার মধ্যে। তিনি নিজেও অবশ্য আগে বলেছেন, ‘দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা’।
বরং এটা তাকে ‘দারুণ এক অনুভূতি দেয়’ বলে জানিয়েছিলেন বেনজেমা। চেলসির বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে তার প্রমাণ দিলেন তিনি। এর আগে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ঠিক আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা।
চেলসি ম্যাচে বেনজেমার গোল পেতে লেগেছে মাত্র ২১ মিনিট। এর মিনিট তিনেক বাদে দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান বেনজেমা। নিজের তৃতীয় গোল পান চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির ভুলে। করেন চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক।
ফিরতি লেগে আগামী বুধবার মাঠে নামবে দুই ইউরোপীয় জায়ান্ট। শেষ চারের টিকিট কাটতে হলে চেলসিকে সেদিন করতে হবে অন্তত দুই গোল। তবে দলের ফরোয়ার্ডদের যা ফর্ম, তাতে লড়াইটা মোটেও সহজ হওয়ার কথা না চেলসির।
এমএসএম / এমএসএম
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের