ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ৩:৫১
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলার দৌলতখানে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) দৌলতখান উপজেলা শাখা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এ সময় শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের চলমান শিক্ষাব্যবস্থায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের প্রায় ২৭ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। তারা আশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে ইনশা আল্লাহ।
 
বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান)  দৌলতখান উপজেলা শাখার সভাপতি ও আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মো. হারুন, নাসির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, হেলাল উদ্দিন, সুফিয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের রতন প্রমুখ।
 
সংক্ষিপ্ত  সমাবেশ শেষে  উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর ৭ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান