ফুলছড়িতে নিহত মোজাম্মেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চরডাকুমারী গ্রামে মোজাম্মেল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিহতের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের ভাগ্নে শেখ কালাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝানঝাইড় চরে আমাদের নিজস্ব পৈত্রিক ৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সালাম সরদার ও লাল মিয়ার সাথে বিরোধ চলছিল। গত ৪ এপ্রিল আমার মামা মোজাম্মেল হক ওই জমিতে ফসল পরিচর্যার কাজ করছিলেন। এ সময় সালাম সরদার ও লাল মিয়ার পক্ষের লোকজন আমার মামা মোজাম্মেল হককে পেছন দিক থেকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এ সময় মামার সাথে কর্মরত মজদার আলী (৩৫) ও আবুল হোসেনকে (৫৫) মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে
তিনি আরো বলেন, গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় মামা মোজাম্মেল হকের অবস্থা সংকটনাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৫ এপ্রিল আমি (শেখ কালাম) বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করি। মামলায় সালাম সরদার ও লাল মিয়াসহ ৩০ জন নামীয় এবং আরো অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। ওই দিন পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সালাম সরদার ও লাল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আসামিরা অত্যন্ত নিষ্ঠুর ও দুর্দান্ত প্রকৃতির মানুষ হওয়ায় আমরা পরিবার-পরিজন নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছি। আমাদের একটাই দাবি, সুষ্ঠ বিচারের মাধ্যমে খুনিদের ফাঁসি দিতে হবে। অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে, এমনটাই প্রত্যাশা আমাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নিহতের ছেলে জহুরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আবুল হোসেন, ভাগ্নে রফিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, মূল আসামি দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / জামান
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা
পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন
মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ
হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে
বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি