চ্যালেঞ্জ জানালে নিজেই পারবেন না নাসুম
বাংলাদেশের জার্সিতে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। কয়েক দফা ওয়ানডে স্কোয়াডে থাকলেও অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি। ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে এখনো ডাকই পাননি নাসুম। টাইগারদের সাদা পোশাক গায়ে চাপানোর স্বপ্ন থাকলেও কোনো চ্যালেঞ্জ নিতে চান না তিনি। নাসুম জানান, কাউকে চ্যালেঞ্জ জানাতে গেলে নিজেই পারবেন না।
বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে নাসুম বলছিলেন, ‘এখানে বার্তা দেওয়ার কিছু নেই আর চ্যালেঞ্জ জানানোর কিছু নেই। এটাই আমার প্রফেশন। আমাকে খেলতে হবে পারফর্ম করতে হবে। তো ওটাই আমি চেষ্টা করছি। যেখানেই খেলি যে ম্যাচে খেলি পারফর্ম করার চেষ্টা করি। এখানে আমি কোনো চ্যালেঞ্জ জানানোর জন্য খেলছি না। ওই রকম কোনো চিন্তা-ভাবনা নেই, ওরকম করলে হয়তো বা আমি পারবোই না।’
আগামী মে মাসে ঘরে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল, সেই সিরিজে সুযোগ পাওয়ার ব্যাপারে কিছু ভাবছেন নাসুম? জবাবে বললেন, ‘না আসলে ওরকম কোন পরিকল্পনা করছি না আমি। নিজের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি। আমি আমার পারফরম্যান্স করতে থাকি, যদি সুযোগ আসে তো ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। আমি ওটার জন্যই অপেক্ষা করে বসে আছি, এই রকম আমি কিছু চিন্তা করি না, আমি বর্তমান যেটা আছে ওইটা নিয়েই চিন্তা করছি।’
এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নেমে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন নাসুম। এমন পারফরম্যান্সেও খুশি হতে পারছেন না জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার। জানালেন, বাড়তি রান খরচ করে নিজেরই ভালো লাগছে না তার। যদিও নাসুম ওভারপ্রতি ৪.০৮ গড়ে রান ব্যয় করেছেন।
নাসুম বলেন, ‘আসলে দারুণ কিনা বলতে পারছি না, তবে আমার ভালো লাগছে না! কারণ, আমি ৪০ এর বেশি রান দিয়ে দিচ্ছি। আমার লক্ষ্য হচ্ছে, ৩০ থেকে ৩৫ এরকম রান দিলে হয়তো-বা ভালো লাগতো। ৪ ম্যাচে ৭ উইকেটে পেয়েছি, তবে বেশিরভাগই আমার প্রথম ওভারে উইকেটগুলো পেয়েছি। এটাই একটু ভালো লাগছে।’
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম