ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে ৫.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২২ বিকাল ৭:৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বৈচিত্র্যময় পণ্য প্রস্তুতকারী শিল্প স্থাপনের লক্ষ্যে কানাডা-চীন মালিকানাধীন কোম্পানি মেসার্স গুডউড (ঢাকা) কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ৫.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ১৯৯০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব আলী রেজা মজিদ এবং মেসার্স গুডউড (ঢাকা) কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মি. লি জিন গত ৫ এপ্রিল ২০২২ তারিখে ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ হাজার টন কাঠের তৈরি বিভিন্ন ধরনের ডিসপোজেবল কাটলারি (ছুরি, চামচ, কাঁটাচামচ, স্ট্যারার) এবং মেডিকেল পণ্য (সোয়াব, টাং ডিপ্রেসর) উৎপাদন করবে। দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বৈচিত্র্যায়নের মাধ্যমে পোশাক খাতের উপর একক নির্ভরতার ঝুঁকি কমিয়ে দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে বেপজা। এই প্রচেষ্টার অংশ হিসেবে গুডউড (ঢাকা) কোম্পানির সাথে বেপজা চুক্তি স্বাক্ষর করল।   
উল্লেখ্য, মেসার্স গুডউড (ঢাকা) কোম্পানিসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য অনুমতি প্রদান করল বেপজা। ইতিপূর্বে লিজচুক্তি স্বাক্ষরকৃত ৬টি প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১১৪.৩৭ মিলিয়ন মার্কিন ডলার যেখানে ৩২,৯৬২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

বেগুন ও শিমের চড়া দাম, বাকিগুলো ৬০ থেকে ৮০ টাকা

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

ভরিতে সোনার দাম বাড়ল ৩৮৫০ টাকা

মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্তে এসেছে পরিবর্তন