ইফতারে রাখুন সুস্বাদু ডিম কাবাব
ভাজাপোড়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তবে ইফতারে একটু আধটু ভাজাপোড়া খাবার না থাকলে কি চলে! যারা ইফতারে নতুন কিছু ট্রাই করতে চান, তারা তৈরি করতে পারেন ডিম কাবাব। এটি খেতেও যেমন সুস্বাদু আবার তৈরি করাও বেশ সহজ।
চলুন জেনে নেয়া কিভাবে তৈরি করবেন ডিম কাবাব-
উপকরণ : ১. ডিম সেদ্ধ ৩-৪টি, ২. আলু সেদ্ধ ২টি, ৩. কর্নফ্লাওয়ার ২ চা চামচ, ৪. পেঁয়াজ কুচি, ৫. ধনেপাতা কুচি ৬. হলুদ গুঁড়া, ৭. গোলমরিচ গুঁড়া, ৮. গরম মসলার গুঁড়া, ৯. লবণ, চিনি ও তেল পরিমাণমতো।
পদ্ধতি : আলু ম্যাশ করে নিন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মসলার গুঁড়া, কর্নফ্লাওয়ার লবণ ও সামান্য চিনি পরিমাণমতো মিশিয়ে নিন। ভালো করে মেখে নিতে হবে। তারপর কাবাবের মতো গোল করে নিন। এবার এর মধ্যে স্লাইস করে কেটে নেওয়া ডিম বসিয়ে নিন। তারপর উপরে আবারও আলুর মিশ্রণ দিয়ে ঠেসে নিন।
এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিন। তারপর কড়াইয়ে গরম ডুবো তেলে একেক করে ছেড়ে দিন কাবাবগুলো। এপিঠ-ওপিঠ দুদিক ভালো করে ভেজে নিন কাবাব। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পরিবেশন করুন মজাদার ডিমের কাবাব। ইফতারে একদিন খেলে প্রতিদিনই ইচ্ছে করবে এটি খেতে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত