মানিকগঞ্জে র্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
মানিকগঞ্জে র্যাব-৪-এর মাদকবিরোধী অভিযানে ১৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকা থেকে তাদের আটক করে র্যাবের একটি টিম।
আটককরা হলো- পূর্ব দাশুরা (রহমতপুর পটল বিল বস্তি) এলাকার সাইফুল ইসলামের স্ত্রী আছমা আক্তার (২৮), ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাসগঞ্জ বাজার এলাকার মৃত আব্দুল রউফ মিয়ার ছেলে ফজলুর রহমান এবং মানিকগঞ্জের পোরড়া এলাকার মৃত আজিজুল রহমানের ছেলে মাসুদুর রহমান।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ সিপিসি-৩ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পূর্ব দাশড়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ গ্রাম হেরোইনসহ ১টি হেরোইন পরিমাপ করার ডিজিটাল নিক্তি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied