বাংলাদেশ স্কাউটসের সূবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা স্কাউটিংয়ের সূবর্ জয়ন্তী উদ্যাপনে সমাবেশ, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটসের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় ডিসি স্কয়ার মাঠে বেলুন, ফেস্টুন এবং জাতীয় পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
পরে ডিসি স্কয়ার বাংলাদেশ স্কাউটস মাঠ থেকে সূবর্ণজয়ন্তী উদ্যাপনে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। বাংলাদেশ স্কাউটসের সূবর্ণজয়ন্তী উদ্যাপনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইশরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক মো. শাহজালাল, সদর উপজেলা শাখার সম্পাদক মনিন্দ্র চন্দ্র দত্ত, জেলা শাখার সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিন প্রমুখ।
বাংলাদেশ স্কাউটসের সূবর্ণ জয়ন্তী উদ্যাপনে সমাবেশ, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে মোট ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক ইউনিট লিডার, স্কাউট ও কাব স্কাউটস উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied