এবার অ্যান্ড্রোয়েডে একসঙ্গে ৩ সিম ব্যবহারের সুবিধা
বর্তমান সময়ে প্রায় প্রতিটি স্মার্টফোনেই ডুয়েল সিম পরিষেবা দেয়া হয়। এর মানে হলো একটি স্মার্টফোনে একসঙ্গে দুটি ফোন নম্বর ব্যবহার করা সম্ভব। তবে এবার এন্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি খুশির খবর আসছে। শিগগিরই তারা একটি স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, কোনো থার্ড পার্টি অ্যাপের কৌশল নয়। আনুষ্ঠানিকভাবে এই বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট অর্থাৎ অ্যান্ড্রোয়েড ১৩ তে এটি চালু করার জন্য পরীক্ষা চলছে।
নতুন একটি সফটওয়্যার আপডেট নিয়ে আসছে অ্যান্ড্রয়েড, যার মাধ্যমে প্রকাশ পেতে পারে মাল্টিপল এনাবল প্রোফাইল (এমইপি) বৈশিষ্ট্যটি। এর বাংলা হলো একাধিক সক্রিয় প্রোফাইল। ফিচারটি চালু হলে গ্রাহকরা একটি স্মার্টফোনেই তিনটি নম্বর ব্যবহারের সুবিধা পাবেন।
এমইপি ব্যবহার করে গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দুটি ভিন্ন টেলিকম কোম্পানির সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ফোনে একটি স্লট থাকবে একটি ফিজিক্যাল সিম এবং দুটি ই-সিমের জন্য। এভাবে একটি স্মার্টফোনে তিনটি নম্বর চালানো যাবে।
উল্লেখ্য, ই-সিম হলো এমন একটি মডেল যা যে কোনো স্মার্টফোনে কাজ করে। এটি একটি সিমভিত্তিক সফটওয়্যার, যা ভার্চুয়ালি কাজ করে। গ্রাহকদের স্মার্টফোনে ফিজিক্যালি এটি ইনস্টল করতে হবে না।
অ্যান্ড্রোয়েড স্মার্টফোনে এমইপি বৈশিষ্ট্যটি ব্যবহার করতে গ্রাহকদের আরো কিছু মাস অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে এ বছরের জুলাই নাগাদ অ্যান্ড্রোয়েড ১৩ আপডেট প্রকাশিত হতে পারে।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের