ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ৪:২০

নওগাঁর ধামইরহাটে  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে খোকা মাহাতোর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক পিযুষ কান্তি সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জয়পুরহাট কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. দিলীপ কুমার মণ্ডল, জয়পুরহাট জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতা শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, পৌর কমিটির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, পারগানা পরিষদের সভাপতি সেবাস্তিয়ান হেমরম, আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, অনুষ্ঠানের সঞ্চালক আদিবাসী নেতা জিল্লু মার্ডি, কালীমন্দির কমিটির সম্পাদক সুমন সাহা, বারোয়ারী মন্দিরের সভাপতি বিমল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে কমিটি নির্বাচিত করা হবে। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু