চৌদ্দগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও একটি নবনির্মিত সেমিপাকা বিল্ডিং ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজারে।
থানায় দায়েরকৃত অভিযোগে ভুক্তভোগী হাবিবুর রহমান উল্লেখ করেন, ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠান ও সেমিপাকা বিল্ডিং ঘরটি আমি পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির ওপর নির্মাণ করেছি। বিবাদী সৈকত হোসেন, মাছুম বিল্লাহ, আবদুল মান্নানের সাথে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে তাদের নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাজারে অবস্থিত মাইশা টিম্বার এন্ড স’মিলে হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর করে এবং দোকানে থাকা মূল্যবান ফার্ণিচারসহ মালামাল লুট করে নেয়। এ সময় তারা বিরোধকৃত সেমি-পাকা বিল্ডিংটির চারদিকের দেয়াল, দরজা-জানালা হ্যামার দিয়ে গুড়িয়ে দেয়। এছাড়া ফার্ণিচার দোকানের ক্যাশে রক্ষিত দুই লক্ষ টাকাসহ দামি ফার্ণিচার লুট করে নিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাবিবুর রহমান দাবি করেন।
বিবাদী সৈকত হোসেন বিষয়টি অস্বীকার করে বলেছেন, ভাংচুরের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।এ ব্যাপারে ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান এ কে খোকন বলেন, ভাংচুরের ঘটনাটি সত্য। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষই আমার কাছে এসেছে। আমি উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি এবং গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত