চরপাড়ার শান্ত হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেফতার ৩
ময়মনসিংহে শরীফ চৌধুরী ওরফে শান্ত হত্যাকাণ্ডের এক দিনের মধ্যে মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শুক্রবার (৮ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। আভ্যন্তরীণ কোন্দল ও চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে শান্তকে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা দাবি করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের এসপি গৌতম কুমার বিশ্বাস শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার আরো বলেন, গত ৬ মার্চ রাতে চরপাড়ায় চৌধুরী ক্লিনিকের গলিতে শরীফ চৌধুরী ওরফে শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে ঘাতক চক্র পালিয়ে যায়। খবর পেয়ে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের দিকনির্দেশনায় ইউনিট ইনচার্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সহযোগিতায় ময়মনসিংহ টিম ছায়া তদন্ত শুরু করে।
তিনি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড় পর্যালোচনায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে পিবিআইয়ের চৌকস টিম পিবিআই হেডকোয়ার্টার্স এলআইসির সহায়তায় দ্রুততম সময়ে খুনি চক্রের অবস্থান নির্ণয় করে। খুনি চক্রটি বারবার তাদের অবস্থান পরিবর্তন ও আত্মগোপনের চেষ্ঠা করে। চক্রটির সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভিন্ন স্থানে অভিযান চালিয়ে শান্ত হত্যাকাণ্ডের মূলে হোতা রাকিবুল হাসান তপু, মো. শান্ত ইসলাম ও আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে পরাণগঞ্জ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আলামত উদ্ধার করে পিবিআই।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরো বলেন, নিহত শরীফ চৌধুরী শান্ত ও হত্যাকাণ্ডে জড়িত আসামিরা পরস্পর বন্ধু এবং এলাকায় একত্রে চলাচল করত। এছাড়াও তারা চরপাড়া এলাকার ফুটপাথে অস্থায়ী দোকান থেকে সাপ্তাহিক চাঁদা সংগ্রহ করত। গত ১০-১৫ দিন আগে নিহত শান্ত তার বন্ধু-বান্ধবদের ছেড়ে আলাদা গ্রুপ তৈরি করে এবং চাঁদা আদায়ে নিজের আধিপত্য বজায় রাখে। এমনকি বন্ধুদের তার গ্রুপে যোগ দিতে নানাভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেয় নিহত শান্ত। এতে চক্রটি প্রতিশোধপরায়ণ ও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে তাদের মাঝে উত্তেজনা চলছিল। গত ৬ এপ্রিল রাতে চক্রটি ওতপেতে থাকাবস্থায় চরপাড়া চৌধুরী ক্লিনিকের গলিতে শান্তকে একা পেয়ে অতর্কিত হামলা করে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুধুমাত্র চাঁদার টাকা নিয়েই এ হত্যাকাণ্ড নাকি অন্য কোনো মোটিভ রয়েছে, এ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, তদন্ত চলছে, তদন্ত শেষে সবকিছু পরিষ্কার করে বলা সম্ভব। এছাড়া গ্রেফতারকৃতদের তথ্যমতে, এ হত্যাকাণ্ডে আরো দুজনকে গ্রেফতারে পিবিআই টিম মাঠে রয়েছে বলে পলিশ সুপার দাবি করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েচে (মামলা নম্বর-২৭, তাং-৭/৪/২০২২)। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত