তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলক এমপি। আজ শনিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় প্রতিমন্ত্রী স্কুল চত্বরে উপস্থিত হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেন। পরিদর্শনের সময় তিনি ল্যাবে রাখা ল্যাপটপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মণ্ডল, এএসপি (সার্কেল) তরিকুল ইসলাম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দিনাজপুরের হিলিতে যাওয়ার পথে মন্ত্রী উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied