ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শাহবাজ শরিফ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১০:৩

পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খানের পর দেশটির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ।

ভোটের ফল প্রকাশের পরপরই পার্লামেন্টে শাহবাজ শরিফ বলেন, এক নতুন ভোর শুরু হয়েছে। এই জোট নতুন পাকিস্তান বিনির্মাণ করবে।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর জন্য নাম মনোনীত করতে রোববার (১০ এপ্রিল) দুপুরেই জাতীয় পরিষদে অধিবেশন আহ্বান করার সম্ভাবনা রয়েছে। সোমবারই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারে ২২ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তান।

দেশের বাইরে খুব কম পরিচিত এই শাহবাজ শরিফ একজন রাজনীতিবিদ পরিচয়ের চেয়ে দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত। তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনবার। ২০১৮ সালের আগস্ট থেকে দেশটির জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন শাহবাজ শরিফ।

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৭০ বছর বয়সী শাহবাজ শরিফ পার্লামেন্টে ইমরানবিরোধী অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দেশটির রাজনীতি বিশ্লেষকরা মত দিয়েছেন, নওয়াজ শরিফের সঙ্গে শাহবাজ শরিফের তফাত হলো তিনি সামরিক বাহিনীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সফল।

স্বাধীন দেশ হিসেবে পাকিস্তানের জন্মলাভের পর থেকেই দেশটির রাজনৈতিক পালাবদলের নেপথ্যে রয়েছে সামরিক বাহিনী। এই সশস্ত্র বাহিনী পারমাণবিক শক্তিধর পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা বিষয়ক সব বিষয়াদির নিয়ন্ত্রক হয়ে আছে।

দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সরাসরি মদদে তিনটি বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং কোনো প্রধানমন্ত্রীই নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেননি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক