ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে জিতে বার্সার সঙ্গে ব্যবধান বাড়াল রিয়াল
চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদ হেরেছে মোটে তিন ম্যাচে। তার একটি ছিল হেতাফের বিপক্ষে ম্যাচ। সেই হেতাফের বিপক্ষে ম্যাচে গত রাতে নিয়মিত তারকাদের বাইরে রেখে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে দলের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নৈপুণ্যে ২-০ গোলের জয় ঠিকই তুলে নিয়েছে দলটি।
গেল জানুয়ারিতে বছরের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল গেতাফে। সেই ম্যাচের নিয়তি অবশ্য গত রাতে সান্তিয়াগো বের্নাবিউতে ফিরতে দেয়নি রিয়াল, নিয়মিত একাদশের দুই তারকাকে বাইরে রেখেও।
কোচ কার্লো অ্যানচেলত্তি এদিন একাদশের বাইরে রেখেছিলেন দুই মিডফিল্ডার লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে। তার কারণটা যে দুই দিন পরের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লড়াই, তা বলাই বাহুল্য। দুই জনের বিশ্রাম তো আছেই, রিয়াল কোচ হয়তো পরখ করে নিতে চেয়েছিলেন বেঞ্চের শক্তিটাও। সে পরীক্ষায় অবশ্য রিয়াল উতরে গেছে ভালোভাবেই।
শুরু থেকে আধিপত্য ধরে রাখা রিয়াল ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের ডান পায়ের বাইরের দিক দিয়ে করে বসেন এক ক্রস। তাতে মাথা ছুঁইয়ে গোল করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
এক গোলের লিড হারিয়ে যেতে পারে যে কোনো সময়েই। তাই আরও একটা গোল জরুরি ছিল বটে। রিয়ালের সেই চাহিদাটা পূরণ করেন লুকাস ভাসকেজ। ৬৮ মিনিটে তার গোলের জোগানটা আসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো গোয়েজ থেকে। ভাসকেজের গোলের ফলেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের।
এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৭২-এ। দুইয়ে থাকা সেভিয়া সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে। আর তিনে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে, যদিও তারা ম্যাচ খেলেছে দুটো কম। সেই দুই ম্যাচ জিতলে ব্যবধানটা চলে আসবে নয়ে।
এমএসএম / এমএসএম
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান