ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পঞ্চম দিনে এসে ফের শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৬:৩৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাকে জড়িয়ে রেখেছে বৃষ্টি। সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই লড়াই প্রথম দিন মাঠেই গড়াতে পারেনি। পরের দিন টস করে খেলা শুরু হলেও এরপর দফায় দফায় বাধায় পড়েছে ম্যাচটি।

দ্বিতীয় দিনে হয়েছে মোটে ৬৪.৪ ওভার। তৃতীয় দিনে খেলা হয় ৭৬ ওভারের মতো। চতুর্থ আবার পুরোটাই বৃষ্টির পেটে। সবমিলিয়ে প্রথম চার দিনে প্রায় ১৪১ ওভারের হয়। অর্থাৎ চারদিনে দুইদিনের সমানও (৯০+৯০=১৮০ ওভার) খেলা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

পঞ্চম দিনও সময়মতো খেলা শুরু করা যায়নি বৃষ্টির কারণে। ঘণ্টাখানেক দেরি করে অবশেষে মাঠে গড়িয়েছে ম্যাচটি। চলছে প্রথম সেশনের খেলা।

টেস্টে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে তৃতীয় দিনেই ২ উইকেটে ১০১ রান তুলেছিল কেন উইলিয়ামসনের দল।

চতুর্থ দিন বৃষ্টির পেটে যাওয়ার পর পঞ্চম দিনে আবারও ব্যাটিংয়ে নেমেছে কিউইরা। ভারত একটি উইকেটের দেখাও পেয়েছে। ১১ রান করে মোহাম্মদ শামির শিকার রস টেলর।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৩ রান। উইলিয়ামসন ১৫ আর হেনরি নিকোলস ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এই টেস্টে একদিন রিজার্ভ ডে আছে। অর্থাৎ পঞ্চম দিনের পর ষষ্ঠ দিনও মাঠে গড়াবে যদি বৃষ্টি বা অন্য কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে আজ পুরো দিন খেলা হলে ম্যাচের ফল বের হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

কফিল / কফিল

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড