সাটুরিয়ায় পিকআপ চাপায় কলেজ ছাত্রী নিহত
মানিকগঞ্জের সাটুরিয়ায় পিকআপ চাপায় স্বপ্না আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না আক্তার উপজেলার তিল্লী ইউনিয়নের পাচুটিয়া গ্রামের মোঃ শহিদের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে স্বপ্না তার বাবার সঙ্গে ভ্যানে করে বাংলাদেশ হাটে যাচ্ছিল। পথিমধ্যে তিল্লী ব্রিজের দক্ষিণ পাড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন স্বপ্না ও তার বাবা। ঘটনার পর পিকআপের চালক ও স্থানীয়রা তাদেরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বপ্নাকে মৃত বলে ঘোষণা করেন। স্বপ্নার মৃত্যুর খবর শুনার পর ওই পিকআপ চালক পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, সকালে তিল্লী এলাকায় সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied