ফুলছড়ি থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন এবং গৃহ হস্তান্তর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশের প্রত্যেক থানার ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে একযোগে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
রোববার বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সে একযোগে ৫৫৯ টি থানায় এ সার্ভিস ডেস্ক ও ৪০০ গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলছড়ি থানা সার্ভিস ডেস্ক শুভ উদ্বোধন ও উদাখালি ইউনিয়নের হরিপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টিপ্রতিবন্ধি চিত্রা রাণীকে (৬০) জমি সহ একটি নতুন পাকা ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। সময় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম,ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু,সাংবাদিক হাবিবুর রহমান,সাহিম রেজা সুবিধাভোগী চিত্রা রাণী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে।করোনা মহামারির সময় বাংলাদেশ পুলিশের মুজিববর্ষের কিছু কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় সেই বেঁচে যাওয়া অর্থ দিয়ে গৃহগুলো নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। যার উদ্বোধনও আজ প্রধানমন্ত্রী করলেন। এ ডেস্কে নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied