ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ে বশেমুরকৃবি দ্বিতীয়বারের মতো ১ম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-৪-২০২২ বিকাল ৫:৪৪
স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের ২০২২ সংস্করণে  বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদন্ডে এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স ও গবেষণার সূচকে আবারও পাবলিক বিশ্ববিদ্যালয়সূহের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে। শনিবার (৯ এপ্রিল) প্রকাশিত বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণায় সিমাগো ইনস্টিটিউশনের জরীপে এ তথ্য উঠে এসেছে। 
 
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিকমানের গবেষণা এবং এ স্বীকৃতি অর্জনের সাথে সংশ্লিষ্ট কার্যক্রমে সকলের নিরলস প্রচেষ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং অন্যান্য সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
 
উপাচার্য আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের এ সাফল্য উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য যে, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিং হলো আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের প্রতিষ্ঠান যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র‌্যাংকিংয়ের বিবেচনায় নেয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্যাদি https://www.scimagoir.com/rankings.php?country=BGD&area=1100 লিঙ্কে পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’