ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গলে মাথা কাটা লাশ উদ্ধার


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৬:৪৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পা, ঊরু ও হাতের কাটা অংশ পাওয়ার এক দিন পর মিলেছে শরীরের কিছু অংশ। তবে এখনো মাথার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশটি একজন নারীর। আজ মঙ্গলবার (২২ জুন) দুপুর পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।

জানা গেছে, আজ সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকায় ম‍ৃতদেহের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুক্ষেতে মৃতদেহের একটি কাটা পা ও ঊরু পাওয়া যায়। পরে আধাকিলোমিটার দূরে দুটি বাঁশঝাড় থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) কাশী চন্দ্র শর্মা বলেন, মঙ্গলবার সকালে গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পান। সেখান থেকে গন্ধ বের হচ্ছিল। পরে ওই নারী পুলিশে খবর দেন। জায়গাটি গতকালের কচুক্ষেত থেকে প্রায় আধাকিলোমিটারের দূরত্বে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুছ ছালেক আজ বিকেল ৩টার দিকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। শরীরের যে অংশ পাওয়া গেছে তা একজন নারীর। এখনো মাথা পাওয়া যায়নি। একটি বস্তার ভেতরে দেহের অংশ রাখা ছিল। মাথা খুঁজে বের করতে পুরো এলাকায় তল্লাশি করছি। নারীর পরিচয় এখনো মেলেনি। ময়নাতদন্তের জন্য এগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এমএসএম / জামান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার