ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার কঠিন শর্তেও রাজি বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ রাত ৮:৪২

চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। টাইগারদের ডেরায় পা রাখার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বেশকিছু শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের প্রায় সব শর্তই মেনে নিয়েছে বিসিবি। তবে অস্ট্রেলিয়া চাইছে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া এড়িয়ে সোজা হোটেলে উঠতে, সেটি নিয়ে সিভিল এভিয়েশনের দ্বারস্থ হয়েছে ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার সঙ্গে নিয়মিত লড়াইয়ে নামা হয় না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ বিশ্বকাপে। ২০২০ সালে দ্বিপাক্ষিক সিরিজ থাকলেও সেটি ভেস্তে গেছে করোনাভাইরাসের কারণে। এ বছর শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজ মাঠে গড়াবে আগস্টের শুরুতে।

 

বাংলাদেশে আসার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিসিবিকে বেশকিছু শর্ত দিয়েছে। অজিরা চাইছে বাংলাদেশের এসে পাঁচতারকা হোটেলে উঠতে। যেখানে প্রবেশাধিকার থাকবে সংরক্ষিত, যাতে বাইরে থেকে যেন কেউ প্রবেশ করতে না পারে। একই সঙ্গে ইজিদের চাওয়া করোনাকালীন সময়ে যাতায়াতের ঝুঁকি এড়াতে একই ভেন্যুতে সব ম্যাচ খেলতে। সিরিজ চলাকালীন গ্যালারি থাকবে দর্শক শূন্য। অস্ট্রেলিয়ার এসব শর্ত মেনে নিয়েছে বিসিবি।

তবে সিরিজ খেলতে আসার জন্য অস্ট্রেলিয়া আরও একটি শর্ত জুড়ে দিয়েছে। সেটি অবশ্য বিসিবির হাতে নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছে, বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া ছাড়া সরাসরি হোটেলে উঠতে। যেখানে বিমান থেকে নামার পর রানওয়েতেই দাঁড়ানো টিম বাসে উঠে সোজা হোটেলে যাবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল এক কর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘রানওয়েতে বাইরের গাড়ি প্রবেশের অনুমতি নেই। সঙ্গে তারা ইমিগ্রেশন প্রক্রিয়া এড়াতে চাইছে। এটি আমাদের হাতে নেই। এই ব্যাপারটি নিয়ে সিভিল এভিয়েশনের চারটি টিমের সঙ্গে আলোচনা চলছে।’

কফিল / কফিল

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড