চন্দনাইশে আগুনে ২ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুজনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮-১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের চন্দনাইশ হাসপাতাল সংলগ্ন পূর্ব জোয়ারা এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনে পাশাপাশি ২টি সেমিপাকা কুন্দল মাষ্টার ও বাদল বড়ুয়া বসতঘরে আগুণ লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ২টি বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ৮-১০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা পানি ছিটিয়ে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাদল বড়ুয়া ও কুন্দল বড়ুয়া মাস্টারের ৮-১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ