রাণীশংকৈলে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, থানায় অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ব্রহ্মপুর গ্রামে গত শনিবার (৯ এপ্রিল) রাতে পুলিশ আঁখি আকতার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। নিহত আঁখি ওই গ্রামের রফিজুল ইসলামের ছেলে রাজু হোসেনের (২৩)স্ত্রী এবং পীরগঞ্জ উপজেলার দোস্তমপুর গ্রামের একরামুল হকের মেয়ে। এ নিয়ে নিহত আঁখির বাবা ওই রাতেই রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে রাজু হোসেনের সঙ্গে আঁখি আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখি শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা নির্যাতনের শিকার হয়। ঘটনার দিন ৯ এপ্রিল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঁখিকে তার স্বামী ও পরিবারের লোকেরা অনেক মারপিট করে। এতে আঁখি বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি যাওয়ার সময় শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। খবর পেয়ে বিকেলে আঁখির বাবা ও আত্মীয়রা জামাইয়ের বাড়িতে গিয়ে ঘরে আঁখিকে মৃত অবস্থায় দেখতে পান। সন্ধ্যার পর পুলিশ ওই বাড়িতে গিয়ে আঁখির লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই বদিউজ্জামান জানান, লাশের গলায় কালো দাগ দেখে মৃত ব্যক্তি হ্যাংগিং(ঝুলন্ত) ছিল বলে মনে হয়।
ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, গতকাল অনেক রাতে সুরতহাল শেষে লাশ থানায় আনা হয়।
১০ এপ্রিল২০২২ইং সকালে লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে বাদি মৃত আঁখির বাবা বলেন, আমার মেয়েকে মেরে ফেলে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে ওরা এখন আত্মহত্যার কথা বলতেছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied